ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

পাহাড়ের সমস্যাটি অভ্যন্তরীণ : পররাষ্ট্র উপ‌দেষ্টা

পার্বত্য চট্টগ্রামে বিরাজমান অস্থিরতা বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন। তিনি বলেন, পাহাড়ে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন আছে কিনা জানি না। আমরা এটা অভ্যন্তরীণ সমস্যা হিসেবেই দেখছি। সেই অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করছি।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতায় অন্য কোনো দেশের সম্পৃক্তা আছে কি না জানতে চাওয়া হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এর উত্তর আমি দিতে পারব না, কারণ কোনো ইন্ধন আছে কি না আমি জানি না। আমরা এটিকে আমাদের অভ্যন্তরীণ সমস্য হিসেবেই দেখছি, সেটা সমাধানের চেষ্টা করছি। আজকে চারজন উপদেষ্টা সেখানে যাচ্ছেন। চেষ্টা করছেন আলাপ-আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে যেন শান্তি বজায় থাকে। যাতে আর সংঘাত বৃদ্ধি না পায়। এ নিয়ে আইনশৃঙ্খলার কিছু বিঘ্ন সৃষ্টি হয়েছে। তা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। ১৪৪ ধারা জারি করা হয়েছিল গতকাল। আমরা চেষ্টা করেছি সমস্যাটা সমাধান করতে। আশা করি এটাতে সাফল্য অর্জন করব।

তিনি আরও বলেন, সেখানে যারাই আহত-নিহত হয়েছে আমাদের মানুষ। একই সঙ্গে এটাও সিদ্ধান্ত আছে কোনো অপরাধে যারা জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার ঐকান্তিকভাবে চাইছে এটি সমাধান করতে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

পাহাড়ের সমস্যাটি অভ্যন্তরীণ : পররাষ্ট্র উপ‌দেষ্টা

আপডেট টাইম : ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪