ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আরেক মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, পাঠানো হলো কারাগারে

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ছাত্র আন্দোলনে মিরপুরে মামুন নামে একজনকে হত্যার অভিযোগে মামলায় রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত তাকে গ্রেপ্তার দেখান। এরপর কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে ওই মাললায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান। এ সময় আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ১৫ সেপ্টেম্বর রাত ১১টায় বেইলী রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। পরদিন হোটেল কর্মচারী মো. সিয়াম সরদারকে গুলি হত্যার অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

এরপর শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আরেক মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, পাঠানো হলো কারাগারে

আপডেট টাইম : ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪