ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আবারও রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া এলাকায় কারখানার মেকানিক্যাল হেলপার আশরাফুল ইসলামকে হত্যা করা হয়। এ হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার আদালতে হাজির করে জ্যোতির সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।

তবে, শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট বিকেল ৩টা ১০ মিনিটে আশুলিয়ার বাইপাইল এলাকায় দুই থেকে তিন হাজার ছাত্র-জনতা আন্দোলন করতে থাকে। এ সময় আসামিদের নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাতে থাকে। এক পর্যায়ে আশরাফুল ইসলাম পালাতে গিয়েও তাদের আক্রমণের মুখে পড়ে নিহত হন।

এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ৪১ জনের নামে মামলা দায়ের করেন নিহতের ভাই নাসির উদ্দিন।

এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ২ নম্বর এজাহারভুক্ত আসামি।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। পরে আশুলিয়া থানার হত্যাচেষ্টার অভিযোগে করা এক মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আবারও রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি

আপডেট টাইম : ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪