ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জয়-পুতুল-ববির ব্যাংক হিসাব জব্দ

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত সড়কে থেকে আন্দোলন চালিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন। দাবি বাস্তবায়নে মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন তারা।

সোমবার তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এর আগে, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দুই উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন ছেড়ে শাহবাগে অবস্থান নেন।

বৈঠক শেষে আন্দোলনকারীরা সাংবাদিকদের জানান, মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে দাবি-দাওয়া বাস্তবায়ন নিয়ে বৈঠক হবে। এখনকার মতো তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের অবস্থান ছেড়ে দিচ্ছেন। নতুন করে শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান কর্মসূচি পালন চলমান থাকবে এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

এর আগে, সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে সমাবেশ করেন ৩৫ প্রত্যাশীরা। এ সময় ‘উই ওয়ান্ট নো এজ লিমিট’, ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ চাই’, ‘বয়সসীমা মুক্ত করি-স্বপ্ন গড়ি দেশ গড়ি’, ‘শিক্ষা এবং স্বাস্থ্যখাতে বয়সসীমা উন্মুক্ত চাই’, ‘বৈষম্যবিরোধী দেশ গড়তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই’-ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

এরপর আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে মিছিল ও স্লোগান দেওয়ার সময় তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জয়-পুতুল-ববির ব্যাংক হিসাব জব্দ

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪