ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি একরামুল করিম চৌধুরী কারাগারে

নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন সুধারাম মডেল থানার একটি হত্যা মামলায় একরামুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রামের খুলশি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে ২৬ হাজার ২০০ মার্কিন ডলার, ২ হাজার ১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

একরামুলের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় একটি হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ মামলা, কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা ও সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। এছাড়া ঢাকার একটি থানায় ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।

একরামুল করিম চৌধুরী ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত নোয়াখালী-৪ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাবেক এমপি একরামুল করিম চৌধুরী কারাগারে

আপডেট টাইম : ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪