ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বার্সায় শেষ ম্যাচ খেলে ফেললেন নেইমার

বাঙালী কণ্ঠ নিউজঃ  নেইমারের বাবার আচরণ এবং ফ্রান্সের একটি গণমাধ্যমের খবর যদি সত্যি হয়, তাহলে এ প্রশ্ন তোলাই যায়, বুধবারই কি বার্সার হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন নেইমার?

ফ্রান্সের গণমাধ্যম এল’ইকুইপের দাবি, পিএসজির সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে রাজি হয়েছেন নেইমার।

বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে নেইমারের বাবা টুইটারে একটি ছবি পোস্ট করেন। নেইমার বার্সায় এখন পর্যন্ত কত ম্যাচে কত গোল করেছেন, ছবিতে ফটোশপ করে সেই হিসাব দেখানো হয়েছে। স্প্যানিশ গণমাধ্যম বলছে, এটা হতে পারে বিদায়ী বার্তা।

বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে, পল পগবার ট্রান্সফার ফি’র রেকর্ড ভেঙে বার্সা ছাড়বেন নেইমার।

বুধবার প্রাক-মৌসুমের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলেছেন নেইমার। ম্যাচের একমাত্র গোলটি করে দলকে জয়ও এনে দেন।

এদিন মাঠে নামার আগে টানেলে তার সঙ্গে দেখা হয় পগবার। পগবার সঙ্গে সেখানে খুনসুটিতে মাতেন। তাকে জড়িয়েও ধরেন।  রেকর্ড ভাঙবেন বলেই কি এমন আলিঙ্গন? উঠছে সেই প্রশ্নও।

ফ্রান্সের গণমাধ্যম বলছে, নেইমারকে পেতে কৌশল বদল করেছে পিএসজি। চুক্তি কীভাবে হবে, সে বিষয়ে তারা সমঝোতায় আসতে চাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

বার্সায় শেষ ম্যাচ খেলে ফেললেন নেইমার

আপডেট টাইম : ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭