ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

খালেদা জিয়ার পক্ষে সাক্ষীদের পুনরায় জেরার আবেদন নামঞ্জুর

বাঙালী কণ্ঠ নিউজঃ  জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ১১ সাক্ষীকে পুনরায় জেরা করার আবেদন নামঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামান তা নাকচ করে দেন।
আজ মামলাটিতে খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানি আর অপর দুই আসামি প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে সময়ের আবেদন করা হয়। মামলার ৫, ৬, ৭, ৮, ১৫, ১৬, ২২, ২৩, ২৬, ২৮ ও ৪০ নম্বর সাক্ষীকে পুনরায় জেরা করার জন্য পৃথক তিনটি আবেদন করা হয়। এ জে মোহাম্মদ আলী, সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার পক্ষে ন্যায়বিচারের স্বার্থে সাক্ষীদের জেরার আবেদন করেন।
দুদকের পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সাক্ষীদের পুনরায় জেরার করার আবেদন নামঞ্জুর করে দেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

খালেদা জিয়ার পক্ষে সাক্ষীদের পুনরায় জেরার আবেদন নামঞ্জুর

আপডেট টাইম : ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭