ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সামাজিক ব্যবসা সম্মেলনের অনুমতি পাননি ইউনূস

বাঙালী কণ্ঠ নিউজঃ  গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি না দেয়ার কারণ জানিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি জানিয়েছেন, দেরিতে অনুমতি চাওয়ায় পর্যাপ্ত প্রস্তুতির অভাবে এই অনুমোদন দেয়া যায়নি।

বৃহস্পতিবার বিকালে পুলিশ সদর দপ্তরে  সাংবাদিকদের এক প্রশ্নের এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, ‘স্বল্প সময়ে এতো বড় সম্মেলনের নিরাপত্তার প্রস্তুতি না থাকায় ড. ইউনূসকে আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি। ড. ইউনূসের আন্তর্জাতিক সম্মেলন সরকার বন্ধ করেনি।’

আইজিপি জানান, ‘সপ্তম আন্তর্জাতিক ব্যবসা দিবস-২০১৭’ শিরোনামে একটি আন্তর্জাতিক সম্মেলন করার অনুমতি চেয়ে ইউনূস সেন্টারের পক্ষ থেকে গত ২৩ জুলাই একটি আবেদন করা হয় ঢাকার পুলিশ সুপারের কাছে। পরদিন এ কথা জানতে পারে পুলিশ সদরপ্তর।

আশুলিয়ারি জিরাবোতে এই সম্মেলন হওয়ার কথা ছিল ২৮-২৯ জুলাই। আইজিপি বলেন, ‘হঠাৎ করে এমন একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে তার মাত্র তিনদিন আগে ঢাকা জেলার এসপিকে জানানো হল। এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদরদপ্তর কেউ জানে না। এতোগুলো বিদেশি প্রতিনিধি আসবেন অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না।’

আইজিপি বলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বে ৩৬টি দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদদের নিয়ে ২৮-৩০ জুলাই আশুলিয়াতে সম্মেলনটি হওয়ার কথা ছিল। ঢাকাতে বহু আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে এবং সরকার এসব সম্মেলনকে স্বাগত জানায়। এসব সম্মেলনের নিরাপত্তা দেওয়ার সক্ষমতাও আমাদের রয়েছে। কিন্তু সকলকে অন্ধকারে রেখে মাত্র তিনদিন আগে বলবেন নিরাপত্তা দিতে- সেটা হয় না।’

‘এজন্য আমাদের পর্যাপ্ত সময় দরকার। বিদেশি এতো মানুষকে নিরাপত্তা দিতে ব্যপক  প্রস্তুতি দরকার’-বলেন পুলিশ প্রধান।

আইজিপি বলেন, ‘আশুলিয়াতে সম্মেলন এবং সময়ের অভাবে নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি নিতে না পারায় সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি। এটা কোনভাবেই সরকার বন্ধ করেনি। পরে পর্যাপ্ত সময় আগে অনুমতি চাওয়া অবশ্যই অনুমতি দেওয়া হবে। কিন্তু বর্তমানে সরকার সম্মেলন বন্ধ করে দিয়েছে বলে তিনি যে অপপ্রচার চালাচ্ছে সেটা ঠিক নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

সামাজিক ব্যবসা সম্মেলনের অনুমতি পাননি ইউনূস

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭