ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

দুর্নীতি দমাতে ডিজিটাইজেশনে গুরুত্ব প্রধান উপদেষ্টার

দুর্নীতি প্রতিরোধে প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক লেনদেনে ডিজিটাল প্রযুক্তি চালু করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সোমবার বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই গুরুত্ব আরোপ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি চালু করতে দ্রুত কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে বৃহত্তর ঢাকা অঞ্চলের সব সরকারি কর্মকর্তাদের ই-রিটার্ন পোর্টালের মাধ্যমে ট্যাক্স জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৃহৎ শিল্প গ্রুপগুলোকেও ই-রিটার্ন জমা দেওয়ার বিষয়ে উৎসাহিত করার সিদ্ধান্ত হয়।

সরকারি সেবা কার্যক্রমে ডিজিটাইজেশনের পদ্ধতির প্রসারে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির একটি প্রচারাভিযান চালু করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

ব্যবসা বিনিয়োগের পরিবেশে উন্নয়নে এনবিআর ও ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প ডিজিটালাইজেশনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা আলোচনা হয় বৈঠকে।

এছাড়া সরকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিজিটাল আন্তঃসংযোগ স্থাপন এবং ভূমি সংক্রান্ত সেবাগুলো যথা সময়ে নিশ্চিত করাসহ অন্যান্য সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ অন্যান্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

দুর্নীতি দমাতে ডিজিটাইজেশনে গুরুত্ব প্রধান উপদেষ্টার

আপডেট টাইম : ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪