ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সামাজিক ব্যবসা সম্মেলনের অনুমতি পাননি ইউনূস

বাঙালী কণ্ঠ নিউজঃ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি না দেয়ার কারণ জানিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি জানিয়েছেন, দেরিতে অনুমতি চাওয়ায় পর্যাপ্ত প্রস্তুতির অভাবে এই অনুমোদন দেয়া যায়নি।

বৃহস্পতিবার বিকালে পুলিশ সদর দপ্তরে  সাংবাদিকদের এক প্রশ্নের এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, ‘স্বল্প সময়ে এতো বড় সম্মেলনের নিরাপত্তার প্রস্তুতি না থাকায় ড. ইউনূসকে আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি। ড. ইউনূসের আন্তর্জাতিক সম্মেলন সরকার বন্ধ করেনি।’

আইজিপি জানান, ‘সপ্তম আন্তর্জাতিক ব্যবসা দিবস-২০১৭’ শিরোনামে একটি আন্তর্জাতিক সম্মেলন করার অনুমতি চেয়ে ইউনূস সেন্টারের পক্ষ থেকে গত ২৩ জুলাই একটি আবেদন করা হয় ঢাকার পুলিশ সুপারের কাছে। পরদিন এ কথা জানতে পারে পুলিশ সদরপ্তর।

আশুলিয়ারি জিরাবোতে এই সম্মেলন হওয়ার কথা ছিল ২৮-২৯ জুলাই। আইজিপি বলেন, ‘হঠাৎ করে এমন একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে তার মাত্র তিনদিন আগে ঢাকা জেলার এসপিকে জানানো হল। এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদরদপ্তর কেউ জানে না। এতোগুলো বিদেশি প্রতিনিধি আসবেন অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না।’

আইজিপি বলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বে ৩৬টি দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদদের নিয়ে ২৮-৩০ জুলাই আশুলিয়াতে সম্মেলনটি হওয়ার কথা ছিল। ঢাকাতে বহু আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে এবং সরকার এসব সম্মেলনকে স্বাগত জানায়। এসব সম্মেলনের নিরাপত্তা দেওয়ার সক্ষমতাও আমাদের রয়েছে। কিন্তু সকলকে অন্ধকারে রেখে মাত্র তিনদিন আগে বলবেন নিরাপত্তা দিতে- সেটা হয় না।’

‘এজন্য আমাদের পর্যাপ্ত সময় দরকার। বিদেশি এতো মানুষকে নিরাপত্তা দিতে ব্যপক  প্রস্তুতি দরকার’-বলেন পুলিশ প্রধান।

আইজিপি বলেন, ‘আশুলিয়াতে সম্মেলন এবং সময়ের অভাবে নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি নিতে না পারায় সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি। এটা কোনভাবেই সরকার বন্ধ করেনি। পরে পর্যাপ্ত সময় আগে অনুমতি চাওয়া অবশ্যই অনুমতি দেওয়া হবে। কিন্তু বর্তমানে সরকার সম্মেলন বন্ধ করে দিয়েছে বলে তিনি যে অপপ্রচার চালাচ্ছে সেটা ঠিক নয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সামাজিক ব্যবসা সম্মেলনের অনুমতি পাননি ইউনূস

আপডেট টাইম : ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭