ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

জালালাবাদ গ্যাসলাইনের পাইপ থেকে আগুন

বাঙালী কণ্ঠ নিউজঃ  সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে জালালাবাদ গ্যাসলাইনের পাইপ থেকে গ্যাস বেরিয়ে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে তিনটি গাড়ি পুড়ে গেছে। আহত হয়েছেন অন্তত ছয়জন।

শুক্রবার দুপুর ১২টার দিকে হঠাৎ শব্দ করে গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত। গ্যাসের চাপ কমায় বেলা সোয়া দুইটার দিকে আগুন নেভে।

ফায়ার সার্ভিস জানায়, দুইঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলেছে। নিরাপত্তার জন্য ঘটনাস্থলের আশপাশ দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। লোকজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হচ্ছে। ঘটনার বিষয়ে জালালাবাদ গ্যাস ভবনে খবর পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে তারা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। গ্যাসলাইনের পাইপ ফেটে মাটির নিচ থেকে আগুন বের হতে দেখেন তাঁরা। আগুনে একটি মাইক্রোবাস, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে যায়।

হঠাৎ আগুনের সূত্রপাত হলে ঘটনাস্থলে থাকা অন্তত ছয় ব্যক্তি আহত হন। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নেভাতে তারা কাজ করে।

বেলা ২টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ির পানি শেষ হয়ে যায়। গ্যাসের চাপ কমে যাওয়ায় বেলা সোয়া দুইটার দিকে আগুন নেভে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জালালাবাদ গ্যাসলাইনের পাইপ থেকে আগুন

আপডেট টাইম : ০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭