ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

কাল তাজউদ্দীন আহমদ স্মরণে বিশেষ স্মৃতিচারণ সভা

স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় নেতা, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের স্মরণে আগামীকাল বিশেষ স্মৃতিচারণ ও মূল্যায়ন সভা করতে যাচ্ছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঐতিহ্য’। এতে উপস্থিত থাকবেন কন্যা শারমিন আহমদ এবং পুত্র সোহেল তাজ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঐতিহ্য’র চব্বিশ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ নভেম্বর ২০২৪ বিকেল ৩.১৫ মিনিটে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজন করেছে মহান মুক্তিযুদ্ধের অন্যতম কান্ডারি, স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী, জাতীয় নেতা তাজউদ্দীন আহমদ স্মরণে একটি বিশেষ স্মৃতিচারণ ও মূল্যায়ন সভা।

আরো বলা হয়, আগামী বছর তাজউদ্দীন-জন্মশতবর্ষের প্রাক্কালে ‘শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দীন আহমদ: কন্যার চোখে, পুত্রের চোখে’ শীর্ষক এই সভায় শহীদ পিতাকে নিয়ে কথা বলবেন কন্যা শারমিন আহমদ এবং পুত্র সোহেল তাজ। সভা সঞ্চালনা করবেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল।

অনুষ্ঠানে একই সাথে শারমিন আহমদ রচিত ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’ বইটির স্টুডেন্ট এডিশনের মোড়ক উন্মোচন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

কাল তাজউদ্দীন আহমদ স্মরণে বিশেষ স্মৃতিচারণ সভা

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪