ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

দেড় কেজি চাল বিক্রি করেও মিলছে না এক কেজি আলু

সিরাজগঞ্জের তাড়াশে দেড় কেজি চাল বিক্রির মূল্য দিয়েও কেনা যাচ্ছে না এক কেজি আলু। আলুর মূল্যবৃদ্ধি পেয়ে পুরোপুরি ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।

আজ শনিবার উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকায় এবং প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। অর্থাৎ দেড় কেজি চাল বিক্রি করেও কৃষক কিনতে পারছেন না এক কেজি আলু।

তাড়াশ পৌর বাজারে কৃষক জালাল উদ্দীন বলেন, ‘ছেলে আলুর তরকারি ছাড়া ভাত খেতে চায় না। তাই আলুর মূল্য নাগালের বাইরে গেলেও বাধ্য হয়ে কিনতে হচ্ছে।’

উপজেলার নওগাঁ বাজারের আলু ব্যবসায়ী আলতাব হোসেন বলেন, মোকামে আলু বেশি দামে কিনতে হচ্ছে। তাই খুচরা প্রতিকেজি ৭৫ টাকার কমে বিক্রি করতে পারছি না।

উপজেলার গুল্টা বাজারের ষাটোর্ধ্ব বয়সের আলু ক্রেতা হযরত আলী বলেন, ‘বাবা আমার জীবদ্দশায় আলুর কেজি ৭৫ টাকা দেখিনি।’

তিনি জানান, সঠিক বাজার তদারকির অভাবে আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার এমন অস্থিতিশীল হয়ে উঠেছে।

বাজার তদারকির দায়িত্বে থাকা সিরাজগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খালিদ হাসান বলেন, ‘তাড়াশ উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এরপরও দ্রব্যমূল্য অতিরিক্ত নেওয়ার বিষয়ে কেউ অভিযোগ করলে খতিয়ে দেখা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

দেড় কেজি চাল বিক্রি করেও মিলছে না এক কেজি আলু

আপডেট টাইম : ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪