ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-হারুনসহ ৬১ জনের নামে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনাকে প্রধান আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, আদালতের নির্দেশে এ মামলা করা হয়েছে।

নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ৮ এর নির্দেশে মামলাটি রুজু হয়। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো. মুরসালিন আলমের (২২) বাবা মো. শাহ আলম আদালতে মামলা করার জন্য আবেদন করেন।

আহত মুরসালিন আলম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের যাত্রামুড়ার বরাব দিঘী বরার এলাকার বাসিন্দা।

এদিকে, মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন।

মামলা সূত্রে জানা যায়, শেখ হাসিনা ছাড়াও আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুর রহমান হানিফ, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, সেলিম ওসমান, শাহ নিজাম, আজমেরী ওসমান, অয়ন ওসমান, সাবেক গোয়েন্দা প্রধান হারুনসহ মোট ৬১ জনকে আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া, মামলায় অজ্ঞাত আরও দেড়শ থেকে দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার সঙ্গে সড়কে অবস্থান করছিলেন মুরসালিন আলম। এ সময় মামলায় উল্লেখিত ব্যক্তিরা মুরসালিনের কোমর ও দুই পায়ে গুলি করে, যার ফলে তিনি রক্তাক্ত জখম হন। এ সময় আরও ১০-১৫ জন গুলিবিদ্ধ হন বলে বর্ণনায় উল্লেখ করা হয়। পরে মুরসালিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে পরে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মুরসালিন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন, যা মামলায় উল্লেখ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-হারুনসহ ৬১ জনের নামে মামলা

আপডেট টাইম : ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪