ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

গাজীপুরের সেই কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভা স্থগিত

বাঙালী কণ্ঠ নিউজঃ  গাজীপুরে জেলা আওয়ামী লীগের পূর্ব ঘোষিত শনিবারের জনসভা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে জনসভাটি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ জনসভা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনসভা অনুষ্ঠানের জন্য গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। জনসভার কারণে এ কেন্দ্রের চলতি মাস্টার্স পরীক্ষা পাশের কয়েকটি কলেজে স্থানান্তর করেছিল কলেজ কর্তৃপক্ষ। এ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬০০ জন।

জেলা আওয়ামী লীগের সূত্র জানায়, জনসভা অনুষ্ঠানের জন্য ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। সময়মত স্থগিত হবার বিষয়টি না জেনে জেলার বিভিন্ন এলাকা থেকে বাস-ট্রাক যোগে বিপুল সংখ্যক নেতা-কর্মী জেলা শহরে এসে পৌঁছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম পর্ব শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ছিল ওই কলেজে। যদিও পরীক্ষার ভেন্যু পাশের কয়েকটি কলেজে স্থানান্তর করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরীক্ষার বিষয়টি জেনে পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে জনসভাটি স্থগিতের নির্দেশ দিয়েছেন।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জেরিনা সুলতানা সাংবাদিকদের বলেন, জনসভার কারণে ১ হাজার ৬০০ পরীক্ষার্থীর ভেন্যু পরিবর্তন করে চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কলেজে স্থানান্তর করা হয়েছে। জনসভা স্থগিত হলেও পরিবর্তিত ওইসব ভেন্যুতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি’র সভাপতিত্বে নির্ধারিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র উপস্থিত থাকার কথা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

গাজীপুরের সেই কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভা স্থগিত

আপডেট টাইম : ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭