ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বাংলাদেশে হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিমানবন্দর

বাঙালী কণ্ঠ নিউজঃ   বাংলাদেশে হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিমানবন্দর। খুব শিগগিরই ঢাকার বাইরে বিশাল আকারের মেগা বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এজন্য স্থান নির্ধারণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

বিদেশি একটি পরামর্শক প্রতিষ্ঠান স্থান নির্ধারণের দায়িত্বে রয়েছেন বলে সিনহুয়া নিউজের এক খবরে বলা হয়েছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর আগে জানিয়েছেন, সরকার নতুন বিমানবন্দর নির্মাণ করবে। দক্ষিণ এশিয়ার মধ্যে এটাই হবে

সবচেয়ে বড় বিমানবন্দর।

পদ্মা নদীর তীরের কোনো এক স্থানে নির্মিত ওই বিমানবন্দরে এ৩৮০ বিমান উড্ডয়ন ও অবতরণের সুবিধা থাকবে। তিনি আরও বলেন, আমরা এমন এক ধরনের বিমানবন্দর নির্মাণ করতে যাচ্ছি যার কাঠামো হবে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম।

জায়গা নির্ধারণ ও পরিকল্পনার জন্য গত বছরের সেপ্টেম্বরে জাপানি একটি প্রতিষ্ঠানের সঙ্গে এ ব্যাপারে একশ ২০ কোটি টাকার একটি চুক্তিও করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হবে ওই বিমানবন্দরের।

বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, চলতি মাসের মধ্যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিমানবন্দর নির্মাণের খসড়া কাজগুলো শেষ করা হবে। বুধবার সাংবাদিকদের সঙ্গে অালাপকালে তিনি এসব কথা বলেন।

এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে কার্যক্রম শুর হওয়ার পর। এক্ষেত্রে স্থান নির্ধারণের জন্য বাংলাদেশ সরকার তিনটি জায়গা পছন্দ করেছে। তার মধ্যে দু’টি স্থান ঢাকার নিকটবর্তী জেলা এবং অন্যটি ঢাকা থেকে কিছুটা দূরে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

বাংলাদেশে হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিমানবন্দর

আপডেট টাইম : ০৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭