ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে এবার দপ্তরের প্রধানদের সপ্তাহে একদিন অফিসের প্রধান ফটকে সরাসরি জনগণের সামনে বসে অফিস করার নির্দেশনা দিয়েছে নাসির উদ্দীন কমিশন।

কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে কতিপয় স্বল্পমেয়াদি সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এমন উদ্যোগ নিতে চাইছে ইসি। এই পরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে নাসির উদ্দীন কমিশন। সেই সাথে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো সময়াবদ্ধ সংস্কার পরিকল্পনার বিষয়ে আগামী ২০ জানুয়ারির মধ্যে বাস্তবায়ন/অগ্রগতি প্রতিবেদন সংস্থাপন অধিশাখায় পৌঁছানো নিশ্চিত করার জন্য সংস্কার পরিকল্পনা/কার্যক্রম বাস্তবায়নকারী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ইসির উপসচিব মো. শাহ আলম।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাভুক্ত অফিস প্রধানরা সপ্তাহে একদিন তার দপ্তরের প্রধান ফটকে বসে সেবা প্রত্যাশীদের সাথে সরাসরি কথা বলবেন, সেবা প্রাপ্তির আবেদনের বিষয়বস্তু শুনবেন এবং সহজে সেবা পাওয়ার সুযোগ করে দেবেন। সেবা সহজ করতে কোনো প্রতিবন্ধকতার বিষয়বস্তু অবগত হলে তা সমাধানের চেষ্টা করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ

আপডেট টাইম : ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫