ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

ইউপি নির্বাচনে ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা অর্থ সহায়তা পাবেন

গত পাঁচটি ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কর্মকর্তা-কর্মচারীরা ক্ষতিপূরণ পাবেন। যেসব কর্মকর্তা-কর্মচারী নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে নির্বাচন কমিশন (ইসি)। অনুষ্ঠিতব্য ষষ্ঠ ধাপের নির্বাচনেও যদি কেউ হতাহত হন তারাও ক্ষতিপূরণ পাবেন।

জানা যায়, গত পাঁচটি ধাপের নির্বাচনে সাতজন আনসার, দুই পুলিশসহ বেশ কয়েকজন ভোটগ্রহণ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া নির্বাচনে দায়িত্বরতদের অনেকেই আহত হন। এজন্য ইতিমধ্যেই তালিকার কাজ শুরু করেছে ইসি। যাচাই-বাছাই চলছে  বলে সূত্র জানিয়েছে।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, সহিংসতা ছাড়াও নির্বাচনী কাজে দায়িত্বরতদের মধ্যে যারা দুর্ঘটনা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরও সহায়তা দেয়া হবে।

সূত্র জানায়, নিহতের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা,  গুরুতর আহত ব্যক্তিকে ১ থেকে ২ লাখ টাকা, যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তাদের ৫ হাজার টাকা এবং যারা হাসপাতালে ছিলেন তাদের জন্য ১০ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে ইসি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ইউপি নির্বাচনে ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা অর্থ সহায়তা পাবেন

আপডেট টাইম : ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০১৬