ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মহত্যা করেছেন র‌্যাম্প মডেল রিসিলা

বাঙালী কণ্ঠ নিউজঃ  আত্মহত্যা করেছেন র‌্যাম্প মডেল অভিনেত্রী রিসিলা বিনতে ওয়াজের। বর্তমানে তার মরদেহ গুলশানের ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। আজ সোমবার বিকেলে মডেল রিসিলার মৃত্যুর খবর জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিকুর রহমান।

তিনি বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি রিসিলা নামের এক মডেল আত্মহত্যা করেছেন। বর্তমানে তার মরদেহ গুলশানের ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।

হাসপাতালের একজন কর্মকর্তা জানান, বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার ৪ বছরের এক সন্তান রয়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনরা।

আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে ছিদ্দিকুর রহমান বলেন, নিহত মডেল রিসিলা মাদকাসক্ত ছিলেন। নেশায় আসক্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

আত্মহত্যা করেছেন র‌্যাম্প মডেল রিসিলা

আপডেট টাইম : ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭