ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

আরও ৯ শুল্ক স্টেশন দিয়ে তিন দেশ থেকে আমদানি হবে আলু

আলু আমদানিকারকদের জন্য বড় সুখবর। এখন থেকে দেশের আরও ৯টি শুল্ক স্টেশন দিয়ে ভারত, নেপাল ও ভুটানের আলু আমদানি করা যাবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট শুল্ক স্টেশন দিয়ে এ আলু আমদানি করা যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (২০ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় এনবিআর।

শুল্ক স্টেশনগুলো হলো চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, কুড়িগ্রামের সোনাহাট, জামালপুরের ধানুয়া কামালপুর, শেরপুরের নাকুগাঁও, ময়মনসিংহের গোবরাকড়া ও কড়ুইতলী, সিলেটের তামাবিল, জকিগঞ্জ ও শেওলা।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর শুল্ক স্টেশন দিয়ে ভারত, নেপাল ও ভুটানের আলু আমদানি করা যাবে। আর কুড়িগ্রামের সোনাহাট শুল্ক স্টেশন দিয়ে আমদানি হবে ভারত ও ভুটানের আলু।

এ ছাড়া জামালপুরের ধানুয়া কামালপুর, সিলেটের জকিগঞ্জ ও শেওলা শুল্ক স্টেশন দিয়ে আমদানি করা হবে ভারতের আলু। পাশাপাশি নেপাল, ভুটান ও ভারতের আলু আসবে সিলেটের তামাবিল ও শেরপুরের নাকুগাঁও শুল্ক স্টেশন দিয়ে।

অপরদিকে, ময়মনসিংহের গোবরাকড়া ও কড়ুইতলী শুল্ক স্টেশন দিয়ে আসবে ভারত ও ভুটানের আলু।

প্রসঙ্গত, সাধারণত একটি নির্দিষ্ট শুল্ক স্টেশন দিয়ে কোন কোন পণ্য আমদানি করা যাবে এনবিআর থেকে সেই তালিকা ঠিক করে দেওয়া হয়। এরই অংশ হিসেবে এই ৯টি শুল্ক স্টেশনের আমদানি পণ্যের তালিকায় আলু যুক্ত হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

আরও ৯ শুল্ক স্টেশন দিয়ে তিন দেশ থেকে আমদানি হবে আলু

আপডেট টাইম : ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫