ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জয়ের সম্ভাবনা না দেখে বিএনপি ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের

বাঙালী কণ্ঠ নিউজঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে জয়ের সম্ভাবনা না দেখে বিএনপি ষড়যন্ত্রের চোরাগোপ্তা পথ খুঁজে বেড়াচ্ছে।
তিনি বলেন, কারা চক্রান্তের চোরাগলি পথ খোঁজে? তারা (বিএনপি) যখন দেখেছে আগামী নির্বাচনে বিজয়ের কোনো সম্ভাবনা নেই, ঠিক তখনই ষড়যন্ত্রের চোরাগোপ্তা পথ খুঁজে বেড়াচ্ছে। কখনও দেশে, কখনও বিদেশে। গতকাল সোমবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেতু মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতি বিএনপিকে আরও দুর্বল করে ফেলছে। তারা ইতিবাচক রাজনীতিতে যদি ফিরে না আসে তবে তাদের ভবিষ্যত্ মুসলিম লীগের মতোই অন্ধকার। বিএনপি নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছে নেতিবাচক রাজনীতি করে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, আওয়ামী লীগের আইন সম্পাদক শম রেজাউল করিম, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি প্রমুখ।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

জয়ের সম্ভাবনা না দেখে বিএনপি ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭