ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

শিশুর কোষ্ঠকাঠিন্য হলে যে কাজগুলো করবেন

কোষ্ঠবদ্ধতা একটি মারাত্মক শারীরিক সমস্যা। সাধারণত দুয়েক দিন পরপর মলত্যাগের চাপ অনুভূত হওয়া এবং শুষ্ক ও কঠিন মল নিষ্কাশনই হলো কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা নামে পরিচিত। এ সমস্যা যেমন বড়দের হয়ে থাকে, তেমনি শিশুদেরও হয়ে থাকে। এতে শিশুরা যে শুধু কষ্ট পায় তা নয়, ব্যথা থেকে শুরু করে মলের সঙ্গে রক্তপাত, এমনকি পায়ুপথের মুখ পর্যন্ত ফেটে যেতে পারে।

শিশুর কোষ্ঠকাঠিন্যের কারণ: আঁশযুক্ত খাবার না-খাওয়ার পরিবর্তে ব্লেন্ড করা খাবার বেশি বেশি খাওয়া এবং খাবারে শাকসবজি, ফলমূল ইত্যাদি না থাকা, পানি কম পান করা, কৌটার দুধ খাওয়ালে এবং তা সঠিক পদ্ধতিতে তৈরি করতে না পারলে, গরুর বেশি বেশি করে দুধ পান করলে, খেলাধুলা কম করলে, ইচ্ছাকৃতভাবে পায়খানা চেপে রাখলে, পরিবারের অন্য সদস্যদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে শিশুও এ সমস্যায় আক্রান্ত হতে পারে।

শিশুকে প্রতিদিন সময়মতো টয়লেটের অভ্যাস না করালে কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে। কারণ অনিয়মিতভাবে মলত্যাগ করালে বা অভ্যাস না করালে শরীর সময় নিরূপণ করতে পারে না। একবার কোনো শিশুর কোষ্ঠকাঠিন্য হলে টয়লেট করার ব্যাপারে তার মনে এক ধরনের ভীতির জন্ম নিতে পারে। সে ভাবতে পারে, মলত্যাগ করতে গেলে বুঝি আবার কষ্ট হবে। এটা চিন্তা করে সে মল চেপে রাখার চেষ্টা করে। এর ফলে কন্সটিপেশন হয়ে যায়।

এ ছাড়া কিছু ওষুধ, যেমন-Iron, Anti- Depressant, Anti-Cholinergic সেবন করলে, কিছু রোগ (Cereberal Palsy, Down Syndrome, Anal fissure & Stenosis, Hypothyrodism Hirschprung’s diseases) কোনও শিশুকে আক্রান্ত করলে সে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতে পারে।

শিশুর কোষ্ঠকাঠিন্যের প্রতিকার : শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করতে কয়েকটি অভ্যাসের পরিবর্তন করাতে হবে। প্রথম ৬ মাস শুধু মায়ের বুকের দুধ ও তার পরে ২ বছর পর্যন্ত অন্যান্য খাবারের সঙ্গে মায়ের বুকের দুধ দিলে এ সমস্যা অনেকটাই কমে যাবে। তোলা ও ফমূর্লা দুধ কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ। মিহি বা ব্লেন্ড করা খাবার, বেশি তেলে ভাজা খাবার পরিহার করতে হবে। বেশি করে শাকসবজি, ফল, ছোট মাছ এবং অন্যান্য আঁশযুক্ত খাবার শিশুকে বেশি বেশি করে খাওয়াতে হবে। প্রচুর পানি ও অন্যান্য পানীয় বেশি বেশি পান করাতে হবে। প্রতিদিন সকালে খালি পেটে ১ গ্লাস পানি পান করানো সম্ভব হলে ভালো ফল পাওয়া যাবে।

অতিরিক্ত দুধ, মাংস, মাংসের তৈরি খাবার পরিহার করতে হবে। নিয়মিতভাবে ৫ থেকে ১০ মিনিটের জন্য শিশুকে একটি নির্দিষ্ট সময়ে টয়লেটে বসানোর অভ্যাস করাতে হবে। অনেক সময় শিশুরা ইচ্ছা করে টয়লেট আটকে রাখে। সুতরাং নিয়মিত টয়লেট করতে তাকে উৎসাহ দিতে হবে। কোনও অবস্থায় তাকে তিরষ্কার বা বকাঝকা করা যাবে না। শিশুদের খেলাধুলার অভ্যাস করাতে হবে। ঘরোয়া ব্যায়াম ও নিজের কাজ গোছানোর মতো বিষয়গুলোয়ও অভ্যাস করানো জরুরি। তাতে কায়িক পরিশ্রম হবে, হজমশক্তি বাড়বে এবং পেট পরিষ্কার থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

শিশুর কোষ্ঠকাঠিন্য হলে যে কাজগুলো করবেন

আপডেট টাইম : ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫