ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

গাজীপুরে বৃহত্তর ময়মনসিংহ সমিতির বার্ষিক বনভোজনে সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী ফুটবলার নারীদের সংবর্ধনা

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী কৃতি নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গাজীপুরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা-এর নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের অভিষেক ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারের সাবাহ্ গার্ডেনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কৃতি নারী ফুটবলারদের সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধিত ফুটবলারদের মধ্যে ছিলেন— তহুরা খাতুন, কৃষ্ণা রানী সরকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মিলি আক্তার, সানজিদা আক্তার ও মারিয়া মান্ডা। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বনভোজন ও সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা থেকে আগত সদস্যরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং নানা আনন্দমুখর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব নাসির-উদ-দৌলা। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএমএম আঃ হালিম, অভিষেক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান এবং বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া।

এছাড়া অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি, শিক্ষাবিদ, সাংবাদিক, কবি-সাহিত্যিক, শিল্পী, গায়কসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

গাজীপুরে বৃহত্তর ময়মনসিংহ সমিতির বার্ষিক বনভোজনে সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী ফুটবলার নারীদের সংবর্ধনা

আপডেট টাইম : ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫