ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল বন্যাকবলিত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল হাওরে ডাকাতদের ‘শেষ ওয়ার্নিং’ দিলেন এমপি ফজলুর রহমান অধ্যাপক পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয়: স্পিকার

এখনও নতুন বই পায়নি পূর্বধলার ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা

নেত্রকোনার পূর্বধলায় ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এখনও নতুন বই হাতে পায়নি, যা তাদের পড়াশোনায় অনিশ্চয়তা তৈরি করেছে। বছরের শুরুতে ১ জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে নতুন বই বিতরণ করা হলেও পূর্বধলার অনেক শিক্ষার্থী সেই আনন্দ থেকে বঞ্চিত। তবে ১ম, ২য় ও ৩য় শ্রেণির শিক্ষার্থীরা নির্ধারিত বই পেয়েছে এবং নিয়মিত ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উপজেলার প্রাথামিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৫৪ হাজার ৫০০ সেট বইয়ের চাহিদা রয়েছে। সেই তথ্যানুযায়ী প্রাক-প্রাথমিক শ্রেণিতে ৬ হাজার ৫০০ সেট, ১ম শ্রেণিতে মোট চাহিদা ১০ হাজার ৩০০ সেট, ২য় শ্রেণিতে ১০ হাজার ২০০ সেট, ৩য় শ্রেণিতে ৯ হাজার ৮০০ সেট, ৪র্থ শ্রেণির বইয়ের চাহিদা মোট ৯ হাজার ২০০ সেট ও ৫ম শ্রেণিতে চাহিদা ৮ হাজার ৫০০ সেট বইয়ের চাহিদা রয়েছে।

উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৪র্থ ও ৫ম শ্রেণির বই কবে পাওয়া যাবে, সে বিষয়ে তারা নিশ্চিত নন। তাই আপাতত পুরনো বই দিয়েই শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে।

পূর্বধলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিদুল হক জানান, “এখনও ৪র্থ ও ৫ম শ্রেণির বই এসে পৌঁছায়নি। তবে নতুন বই পেলেই দ্রুত স্ব-স্ব বিদ্যালয়ে পাঠানো হবে।”

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান

এখনও নতুন বই পায়নি পূর্বধলার ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা

আপডেট টাইম : ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫