ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করলো বাংলালিংক ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: ববি হাজ্জাজ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার শেষ, চিকিৎসাসেবা চালুতে দরকার আসবাব ও যন্ত্রপাতি গণহত্যার দায়ে ইসরায়েলকে দায়ী করা নাভি পিল্লাই পেলেন নোবেল শান্তি পুরস্কার ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

অধ্যক্ষসহ ৩ শিক্ষক গ্রেপ্তার

বাঙালী কণ্ঠ নিউজঃ  লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেবসহ তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুপুরে দুদকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার অন্যরা হলেন- ওই কলেজের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) ফখরুল ইসলাম ও প্রভাষক (কম্পিউটার) আক্তার হোসেন।

মামলার বাদী কলেজের প্রভাষক (পরিসংখ্যান) আব্দুর রব চৌধুরী জানান, ১৯৯৬ সাল থেকে ২০০৪ সালের বিভিন্ন সময়ে নকল সনদে শিক্ষক ফখরুল ইসলাম, আক্তার হোসেন ও নুরুল করিম আজাদ (সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা) কলেজে চাকরি নেন। অসদুপায়ে অধ্যক্ষ আব্দুল মোতালেব চাকরি পেতে তাদের সহায়তা করেন। এ ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ বিশেষ আদালতে মামলা দায়ের করা হয়। মামলা তদন্তের জন্য নোয়াখালী দুদককে নির্দেশ দেয় আদালত।

দুদক সূত্র জানায়, তদন্তকালে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এতে কলেজের অধ্যক্ষসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর সহকারী অধ্যাপক নুরুল করিম আজাদের অভিযোগ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করলো বাংলালিংক

অধ্যক্ষসহ ৩ শিক্ষক গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭