ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

১৭ বছর পরে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন সরকারপ্রধান

১৭ বছর পর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান। সোমবার (৩১ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

নামাজ শেষে উপস্থিত অনেকের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। নামাজ পড়তে আসা অনেকের সঙ্গে করমর্দন করেন।

সবাইকে ঈদ মোবারক জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, ঈদ দূরত্ব ঘোচাবার দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই মেসেজ যেন সবার কাছে পৌঁছে দিতে পারি।

তিনি বলেন, আজকে একটা ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই, ঈদের জামাতে এটাই আমাদের কামনা।

সর্বশেষ সরকারপ্রধান হিসেবে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়েছিলেন ফখরুদ্দীন আহমদ। তখনও দেশের ক্ষমতায় একটি তত্ত্বাবধায়ক সরকার, আর ফখরুদ্দীন সেই সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টানা ১৫ বছর দেশ শাসন করেছেন শেখ হাসিনা। জাতীয় ঈদগাহে নারীদের জন্য নামাজের সুযোগ থাকলেও তিনি কখনও উপস্থিত হননি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

১৭ বছর পরে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন সরকারপ্রধান

আপডেট টাইম : ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫