ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

লক্ষাধিক আওয়ামী সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছে ভারত: তথ্য উপদেষ্টা

যারাই গুম-খুন এর সাথে জড়িত তাদেরকে এই সরকারের আমলেই বিচার করা হবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আমাদের সবাইকে একটা বিষয়ে একমত থাকতে হবে। হাসিনা ও হাসিনার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত বিশ্রামের সুযোগ নেই।

মঙ্গবার (১ এপ্রিল) তেজগাঁওয়ে মানবাধিকার সংগঠন মায়ের ডাক-এর উদ্যোগে গুমের শিকার মানুষের স্বজনদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা এ কথা বলেন।

শেখ হাসিনার বর্তমান অবস্থান এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিষয়ে মাহফুজ আলম বলেন, শেখ হাসিনা এখনো ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। এখনো লক্ষাধিক আওয়ামী সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছে ভারত।

তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আমরা কোনভাবেই দাঁড়াতে দিব না। এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি কেবলই গণমানুষের শত্রু, বাংলাদেশের শত্রু বলে মনে রাখতে হবে।

আওয়ামী লীগের ভয়াবহতা উল্লেখ করতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, যদি কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসে, তবে এদেশে আরো জুডিশিয়াল কিলিং হবে। সুতরাং এদের বিচার না হওয়া পর্যন্ত বিশ্রামের সুযোগ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

লক্ষাধিক আওয়ামী সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছে ভারত: তথ্য উপদেষ্টা

আপডেট টাইম : ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫