ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

পাচার হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চাইল বাংলাদেশ

পাচার হওয়া শত শত কোটি টাকা ফেরত আনতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনী আমারাসুরিয়ার সঙ্গে বৈঠককালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই সহযোগিতা চান।

বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং বন্ধুপ্রতীম দক্ষিণ এশীয় দেশ দুটির মধ্যে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার করেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তার দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য গৃহীত পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, অর্থ পুনরুদ্ধার প্রক্রিয়া দ্রুত করতে শ্রীলঙ্কার পার্লামেন্ট একটি নতুন আইন অনুমোদন করেছে।

এ দুই নেতা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি এবং চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথা জানান।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

পাচার হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চাইল বাংলাদেশ

আপডেট টাইম : ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫