ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

ঢামেকে অস্ত্রোপচারে আলাদা হলো জোড়া শিশু

অনলাইন ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে গাইবান্ধার জোড়া শিশু তৌফা ও তহুরাকে। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনুর ইসলামের নেতৃত্বে শিশু দুটির অস্ত্রোপচার সম্পন্ন হয়। হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনা শিউলি বিষয়টি জানান।

তিনি জানান, জোড়া শিশু তৌফা ও তহুরাকে সম্পন্নভাবে আলাদা করা হয়েছে। দুই থেকে তিন ঘণ্টার কাজ আরও বাকি আছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, শিশু দুটি এখন পর্যন্ত ভালো।

বেলা ১১টার দিকে শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. আশরাফুল হক কাজল অপারেশন কক্ষ থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, আমরা সকাল আটটার শিশু দুটিকে অস্ত্রোপচারের জন্য অচেতন করি এবং সাড়ে ১০টায় অপারেশন শুরু হয়। তাদের আলাদা করতে সময় লাগে চার ঘণ্টা।

এদিকে অপারেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই খবর জানতে অপারেশন থিয়েটারের সামনে গণমাধ্যমসহ তাদের স্বজনরা ভিড় করেন। সবার মুখে একই কথা দোয়া করি, শিশু দুটি সুস্থ হয়ে মা-বাবার কাছে ফিরে যাক।

এরআগে সকাল ৭টায় শিশু দুটিকে মা সাহিদা বেগম চিকিৎসকদের নির্দেশে হাসপাতালের কেবিন ব্লক থেকে জরুরি বিভাগের ৩য় তলায় নিউরোসার্জারি অস্ত্রোপচার কক্ষে নিয়ে যান। শিশু দুটির মা সাহিদা বেগম তার জোড়া সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ঢামেকে অস্ত্রোপচারে আলাদা হলো জোড়া শিশু

আপডেট টাইম : ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭