ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

১৭ দিনে গড়ে প্রবাসী আয় এলো ১১৫৫ কোটি টাকা

মে মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৬১ কোটি মার্কিন ডলার পাঠিয়েছে প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে  যার পরিমাণ ১৯ হাজার ৬৪২ কোটি টাকার বেশি। এই হিসাবে গড়ে প্রতিদিন ৯ কোটি ৪৭ লাখ ডলার বা ১ হাজার ১৫৫ কোটি টাকা দেশে পাঠিয়েছে প্রবাসীরা।

রবিবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে এসেছে ১৬১ কোটি ডলার রেমিট্যান্স। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর মাধ্যমে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

অন্যদিকে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯৬ কোটি ২৭ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এর আগে গত মার্চে দেশের ইতিহাসে যেকোনো এক মাসের চেয়ে সর্বোচ্চ রেমিট্যান্স (৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) এসেছিল। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। এ ছাড়া সবশেষ গত এপ্রিলে দেশে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ কোটি ১৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

১৭ দিনে গড়ে প্রবাসী আয় এলো ১১৫৫ কোটি টাকা

আপডেট টাইম : ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫