ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

নদী জনগণের সম্পদ, কারও ব্যক্তিগত নয়: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নদী হচ্ছে জনগণের সম্পদ, এটি কারও ব্যক্তিগত সম্পদ নয়। নদী একান্তই জনগণের।

আজ সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া এলাকায় বড়াল-১ ভেল্ট রেগুলেটর ও বড়াল নদী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘বড়াল নদীকে বাঁচাতে, প্রয়োজনে খনন করে এর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করতে আমরা এসেছি। নদী জনগণের সম্পদ। তাই এ সম্পদ রক্ষায় প্রশাসন এবং স্থানীয় জনগণের একসাথে কাজ করা প্রয়োজন। চারঘাট থেকে বড়াল পর্যন্ত কোথায় কোথায় খননের প্রয়োজন তা আমরা পর্যবেক্ষণের মাধ্যমে বুঝে নেব। আমরা যতটা পারি, নদী রক্ষায় কাজ চালিয়ে যাব।’

উপদেষ্টা বলেন, ‘দীর্ঘ ৫৪ বছরে যেটা সম্ভব হয়নি, সেটা দেড় বছরে সম্ভব নয়। তবে সমস্যার সমাধান না হলেও একটি কার্যকর রূপরেখা তৈরি করা সম্ভব, এবং আমরা তা শুরু করেছি। এরই অংশ হিসেবে প্রতিটি বিভাগে একটি করে নদী নিয়ে কাজ করছি। আমাদের লক্ষ্য, প্রতিটি জেলায় অন্তত একটি নদীকে দখলমুক্ত ও দূষণমুক্ত করা। যদিও সবগুলো কাজ একসঙ্গে করা সম্ভব নয়, তবুও এ লক্ষ্যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘কৃষক যেন তাঁর জমিতে সঠিকভাবে সেচ দিতে পারেন, সে লক্ষ্যে নদীর নাব্যতা রক্ষা ও দূষণ প্রতিরোধে সরকার কাজ করছে। প্রতিটি বিভাগে একটি করে নদী, কক্সবাজারে একটি এবং ঢাকায় আলাদা চারটি নদী নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাজেট অনুমোদনের পর আমরা এসব প্রকল্পে কাজ শুরু করার চেষ্টা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোখলেসুর রহমান, রাজশাহী বিভাগের প্রধান প্রকৌশলী (প্রাণিসম্পদ) প্রবীর কুমার গোম্ব, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন এবং বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস প্রমূখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

নদী জনগণের সম্পদ, কারও ব্যক্তিগত নয়: পরিবেশ উপদেষ্টা

আপডেট টাইম : ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫