ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

কিরগিজস্তানে প্রবাসী শিক্ষার্থীদের ঈদ

দেশ থেকে হাজার কিলোমিটার দূরে হলেও ঈদের অনুভব মুছে যায় না। কিরগিজস্তানের রাজধানী বিসকেকে বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীরা ৬ জুন সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন।

ঈদের আগের দিন ধর্মপ্রাণ শিক্ষার্থীরা পালন করেন আরাফার রোজা। ঈদের সকালে বিসকেকের বিভিন্ন মসজিদে মুসলিমদের ঢল নামে। কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা শহরের ডেঞ্জিয়া পিং এভিনিউতে একত্র হয়ে ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

ঈদের আনন্দে ছিল কোরবানির আয়োজনও। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ডা. নাজমুল হাসান দুটি ছাগল কোরবানি করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মুসলিম শিক্ষার্থীদের জন্য আয়োজন করেন দুপুরের খাবার।

মেডিসিন বিভাগের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে কোরবানি দিয়ে আয়োজন করেন নৈশভোজ। এতে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ও ফ্যাকাল্টির শিক্ষকরা।

দেশের মাটিতে না থাকলেও ঐক্যবদ্ধভাবে উদযাপিত এই ঈদ যেন ফিরিয়ে আনে পারিবারিক ভালোবাসার উষ্ণ অনুভব।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

কিরগিজস্তানে প্রবাসী শিক্ষার্থীদের ঈদ

আপডেট টাইম : ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫