ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মাছ বাজারে ক্রেতাদের ভিড়, চাহিদা থাকলেও যোগান কম

ঈদুল আজহার রেশ প্রায় শেষ, টানা কয়েকদিন গরু-খাসির মাংস খাওয়ার পর, এবার মাছ কিনতে বাজারে ছুটছে মানুষ। ছুটির দিনে তাই দোকানে দেখা গিয়েছে বাড়তি চাপ। তবে চাহিদার তুলনায় যোগান ছিল কিছুটা কম।

শুক্রবার (১৩ জুন) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

জানা গেলো, দু’দিন ধরে হঠাৎ করে বাজার চড়া। টানা গরুর মাংস খেয়ে যারা হাপিয়ে উঠেছেন, বিকল্প খুঁজতে তারা মাছ বাজারে হাজির। কিন্তু ক্রেতাদের জন্য বাজার যেন খুব একটা স্বস্তির জায়গা নয়। রুই, কাতল, পাঙাস, তেলাপিয়া সব চাষের মাছের দাম বাড়তি। সস্তায় মিলছে না ছোট মাছও।

ব্যবসায়ীরা জানিয়েছেন, অনেকে ঈদে গ্রামে বেড়াতে যাওয়ায় প্রান্তিক বাজারে মাছের চাহিদা বেড়েছে। তবে এ অবস্থা সাময়িক।

এক ক্রেতা বলেন, যারা মাছ ধরেন ও পরিবহনে নিয়োজিত আছেন তারা এখন নেই। তারা ফিরলে হাট-বাজার আবারও হয়ত প্রাণ ফিরে পাবে। আমরাও তখন পছন্দমত মাছ কিনতে পারবো। আরেকজন বলেন, মাছের দাম কিছুটা চড়া।

হাওরাঞ্চলে পানি বাড়ছে। তাই মাছ কেনায় বেশ আগ্রহ স্থানীয় ক্রেতাদের। সে চাহিদা মেটাতে অনেক এলাকায় ধরে ফেলা হচ্ছে ছোট মাছ। তাই সার্বিক যোগানও কম। প্রশ্ন আছে চাষের মাছ নিয়েও।

এক বিক্রেতা বলেন, মাছের দাম কিছুটা বেড়েছে। হাওরে পানি এলেও পোনা মাছগুলো এখনও বড় হয়নি।

আহরণে নিষেধাজ্ঞা শেষ হওয়ায়, ইলিশ কেনার অপেক্ষায় উপকূলের মানুষ। তবে নদী ও সামুদ্রিক মাছের বাজার এখনও চড়া।

উল্লেখ্য, মাছ বাজারের দাম স্বাভাবিক হবে আগামী সপ্তাহের মধ্যেই— এমনটাই জানিয়েছেন মাছ বিক্রেতাসহ আড়ত মালিকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মাছ বাজারে ক্রেতাদের ভিড়, চাহিদা থাকলেও যোগান কম

আপডেট টাইম : ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫