ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ট্রাম্পের হুমকির জবাবে যুদ্ধের ঘোষণা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে খামেনি বলেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) খামেনি লেখেন, ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’ তার এই বার্তাকে সরাসরি ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব হিসেবে দেখছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘হায়দার’ হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ইমাম আলী (রা.)-এর আরেক নাম। ইরানসহ শিয়া মুসলিমরা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন।

এর আগে, একাধিক এক্স পোস্টে ইরানের সর্বোচ্চ নেতাকে উদ্দেশ্য করে হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি খুব সহজ লক্ষ্য। চাইলে এখনই তাকে বের করে আনা সম্ভব, কিন্তু এই মুহূর্তে আমরা সেটা করবো না।

ট্রাম্প আরও বলেন, আমরা কোনো বেসামরিক নাগরিক বা মার্কিন সেনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চাই না। তবে আমাদের ধৈর্য দিন দিন কমছে।

একই দিনে আরও দুটি পোস্টে তিনি লেখেন, ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে। আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আনকন্ডিশনাল সারেন্ডার! (নিঃশর্ত আত্মসমর্পণ!)।

উদ্ভূত পরিস্থিতিতে আয়াতুল্লাহ খামেনি আবারও পরিষ্কার করেছেন, ইরান ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেবে। এক্সে ইংরেজিতে দেওয়া বার্তায় তিনি বলেন, আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে কঠিন জবাব দিতে হবে। জায়নবাদীদের কোনো দয়া দেখানো হবে না।

ট্রাম্পের হুমকি সত্ত্বেও আয়াতুল্লাহ আলী খামেনি পুনর্ব্যক্ত করেন, ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ট্রাম্পের হুমকির জবাবে যুদ্ধের ঘোষণা খামেনির

আপডেট টাইম : ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫