ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক অস্ট্রেলিয়ার দুই চলচ্চিত্র উৎসবে ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্স দেশে ফ্যাসিবাদ ফিরে আসার দায় গুপ্ত জামায়াতকে নিতে হবে : শামা ওবায়েদ মাত্র ১ ইউরোতে বিক্রি হলো জিদানের সাবেক ক্লাব প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে : অর্থমন্ত্রী স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করলো বাংলালিংক ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: ববি হাজ্জাজ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার শেষ, চিকিৎসাসেবা চালুতে দরকার আসবাব ও যন্ত্রপাতি গণহত্যার দায়ে ইসরায়েলকে দায়ী করা নাভি পিল্লাই পেলেন নোবেল শান্তি পুরস্কার ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সানি লিওনের সঙ্গে দেখা করতে চেয়েছিল বাংলাদেশের পর্নোব্যবসায়ী ফুয়াদ

বাঙালী কণ্ঠ নিউজঃ  শুরুটা ইন্টারনেট ব্যবসা দিয়ে। এর সুবাদে বিভিন্ন পর্নোসাইটে বিচরণ করতো। মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করাও ছিল তার নেশা। একপর্যায়ে সেটাকেই পেশা হিসেবে বেছে নেয়। শুরু করে পর্নোব্যবসা। ওয়েবসাইটে মেয়েদের আপত্তিকর ছবি, মোবাইল নাম্বার ও দৈহিক মিলনের ছবি ছড়িয়ে দিতো। সেগুলোর নির্ধারিত মূল্য উল্লেখ করে বিভিন্ন জনকে আকৃষ্ট করতো। বাংলাদেশে বাণিজ্যিক পর্নোব্যবসায়ী সে। বিকৃত রুচির এই ব্যক্তির নাম ফুয়াদ বিন সুলতান। বয়স তেত্রিশ বছর। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১ এর একটি দল তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পর্নোব্যবসার নানাদিক বেরিয়ে আসে।

র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বলা হয়, ফুয়াদ বিন সুলতান ছাত্রাবস্থাতেই প্রেমের ফাঁদে ফেলে মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতো। এরপর সেগুলো ভিডিও করে প্রতারণা করতো। এছাড়া টাকার বিনিময়েও যৌন সম্পর্ক স্থাপন করতো। তার এসব কুকীর্তি বন্ধুরাও জানতো।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর সিও লে. কর্নেল গোলাম সারওয়ার জানান, সম্প্রতি বেশ কয়েকজন ভুক্তভোগী প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ ও ইন্টানেটে প্রচারসহ ব্লাকমেইলিংয়ের সুনির্দিষ্ট অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে তারা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১ এর একটি দল মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর উত্তরার ৯নং সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ফুয়াদ বিন সুলতানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে পাইরেটেড সিডি ও পর্নোগ্রাফি বিস্তারের কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ ও যৌন উদ্দীপনা বৃদ্ধির জন্য ব্যবহৃত ইয়াবা উদ্ধার করা হয়। সে দুটি ফ্ল্যাট দেহব্যবসার কাজে ব্যবহার করতো। ওই ফ্ল্যাটেই মাদকসহ বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের আখড়া তৈরি করেছিল।

এমনকি, ফুয়াদ বলিউডের নায়িকা ও সাবেক পর্নোস্টার সানি লিওনের সাক্ষাতকার পেয়ে অনলাইনে আবেদন করেছিলেন। আগামী সেপ্টেম্বরে তাদের দেখা হওয়ার কথা ছিল মুম্বােইতে। সেজন্য ফুয়াদ ভারত যাওয়ার জন্য ভিসা আবেদনও করেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ঢাকার প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

সানি লিওনের সঙ্গে দেখা করতে চেয়েছিল বাংলাদেশের পর্নোব্যবসায়ী ফুয়াদ

আপডেট টাইম : ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭