ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ ইহুদি বসতি স্থাপনকারীদের

পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে হামলা চালিয়েছে কয়েক ডজন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী। বৃহস্পতিবার ইসরাইলি ওই বসতি স্থাপনকারীরা চত্বরে অতর্কিত ঢুকে পড়ে বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, এই বসতি স্থাপনকারীরা ইসরাইলি নাগরিক। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তুলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার আওতায় মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছে ওই বসতি স্থাপনকারীরা।

মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ। ইসরাইলের ইহুদি কর্তৃপক্ষের সঙ্গে সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের চুক্তি অনুযায়ী, আল-আকসা মসজিদ চত্বর কেবল মুসলিমদের থাকবে। জেরুজালের প্রধান রাব্বির দপ্তর থেকেও আল-আকসা চত্বরে ইহুদিদের উপাসনা নিষিদ্ধের কথা বলা হয়েছে।

ইসরাইলের অর্থোডক্স ইহুদিরা এই নীতি মেনে চললেও দেশটিতে বাড়তে থাকা জাতীয়তাবাদী ইহুদি সম্প্রদায় এই নীতির বিরুদ্ধে অবস্থান নেন। আল-আকসা চত্বরের একাংশে ইহুদিদের উপাসনালয় সিনাগগ নির্মাণের দাবি করেছে তারা।

ফিলিস্তিনিরা এই দাবির তীব্র বিরোধী এবং এ নিয়ে আল-আকসায় বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলিদের সংঘাতও হয়েছে। সূত্র: আল জাজিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ ইহুদি বসতি স্থাপনকারীদের

আপডেট টাইম : ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫