ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

গ্রামীণ ব্যাংকের ৬৫তম যোনাল ম্যানেজার ও যোনাল অডিট অফিসার সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তিই হোক আমাদের অঙ্গীকার’- প্রতিপাদ্য নিয়ে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে (শুক্রবার, ১১ জুলাই ২০২৫) থেকে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী ৬৫তম যোনাল ম্যানেজার ও যোনাল অডিট অফিসার সম্মেলন-২০২৫। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও সেবা ব্যবস্থাপনা) সৈয়দ মতিয়র রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক (শাখা পরিচালনা ও পর্যবেক্ষণ) একেএম সাজ্জাদ হোসেন, প্রধান কার্যালয়ের সকল নির্বাহীসহ ৪০টি যোনের যোনাল ম্যানেজার ও যোনাল অডিট অফিসারগণ। সম্মেলনে দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের সকল যোন ও অডিট অফিসের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয় ।

এ সময় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি ক্যাশলেস লেনদেনের দিকে আমাদের অগ্রসর হতে হবে। এ লক্ষ্যে নিজস্ব অ্যাপের মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তি গ্রহণের জন্য উদ্যোগ নেয়া হবে।’

পরিচালক নাজনীন সুলতানা বলেন, ‘নারীর ক্ষমতায়নের বিশ্বব্যাপী অনন্য উদাহারণ গ্রামীণ ব্যাংক। ঐক্য, কর্ম, শৃঙ্খলাকে ধারণ করে আমাদের যে পথচলা শুরু, সেটি বজায় রেখেই পূর্ণ উদ্যোমে আমাদের এগিয়ে যেতে হবে|’

ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, ‘মাঠ পর্যায় থেকে শুরু করে সকল স্তরের সহকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিভিন্ন প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে একটি স্বচ্ছ ও সমৃদ্ধ গ্রামীণ ব্যাংক ভবিষ্যতেও তার ঐতিহ্য বজায় রাখবে। এটি নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

গ্রামীণ ব্যাংকের ৬৫তম যোনাল ম্যানেজার ও যোনাল অডিট অফিসার সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫