বাঙালী কণ্ঠ নিউজঃ সংবিধানের কোনো আইন বা সংশোধনী আদালত যদি বাতিল করেন, সেটির সঙ্গে সরকারের পদত্যাগ করার কোনো ধরনের সম্পর্ক নেই। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে সভা নিয়ে কথা বলেন হাসানুল হক ইনু। এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান নিয়ে যদি কোনো মতবিরোধ থাকে, সেটা আদালতের মধ্য দিয়েই নিষ্পত্তি হচ্ছে। বলা যায়, এতে করে গণতন্ত্র শক্তিশালী হচ্ছে। সেখানে সরকারের পদত্যাগের প্রশ্নই ওঠে না।’ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটা কুচক্রীমহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এ সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিজ দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এই জাসদ সভাপতি।
সংবাদ শিরোনাম :
জাপান সফর : শহীদ জিয়া থেকে তারেক রহমান
মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
সংসদের নিম্নকক্ষের মেয়াদ ৪, উচ্চকক্ষের ৬ বছর করার প্রস্তাব
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
তানজিন তিশার শাড়িকাণ্ড, এবার মামলার তদন্তে সিআইডি
মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক
ছোট্ট ভুল থেকে বড় যুদ্ধ, আতঙ্কে মধ্যপ্রাচ্য
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা
সংশোধনীর রায়ের সঙ্গে সরকার পদত্যাগের সম্পর্ক নেই: ইনু
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭
- 390
Tag :
জনপ্রিয় সংবাদ


























