ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

পশ্চিমা দেশগুলোতে হামলার জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে: মেদভেদেভ

রাশিয়ার ন্যাটো বা ইউরোপে আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই। তবে যদি পশ্চিমারা ইউক্রেন যুদ্ধ আরও তীব্র করে তোলে, তাহলে মস্কোর উচিত প্রতিক্রিয়া জানানো এবং প্রয়োজনে ‘আগাম হামলা’ চালানো।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এমনটাই বলেছেন।

রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে, মেদভেদেভের মন্তব্য ইঙ্গিত দেয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তির দাবি করার পর ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে সংঘাত আরও তীব্র হতে দেখছে মস্কো।

রয়টার্সের প্রতিবেদন বলছে, মেদভেদেভ ন্যাটো এবং পশ্চিমা ইউরোপীয়দের করা দাবি বারবার প্রত্যাখ্যান করেছেন যে, রাশিয়া একদিন ন্যাটো জোটের কোনো সদস্যকে আক্রমণ করবে। তবে তিনি বলেন, পশ্চিমারা যদি আরও চাপ দেয় তবে রাশিয়াকে ‘পূর্ণ’ প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকতে হবে।

মেদভেদেভ বলেন, পশ্চিমা কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন। এই বিষয়ে পশ্চিমা রাজনীতিবিদদের বক্তব্য সম্পূর্ণ অর্থহীন। তবে আমাদের সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। পূর্ণ প্রতিক্রিয়া জানাতে হবে এবং প্রয়োজনে আগাম হামলা চালাতে হবে।

তিনি বলেন, পশ্চিমাদের অনেকের ‘রক্তে বিশ্বাসঘাতকতা’ এবং তাদের ‘নিজস্ব শ্রেষ্ঠত্বের’ একটি পুরনো দৃষ্টিভঙ্গি রয়েছে।

মেদভেদেভের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিন বলেছে, তিনি তার মতামত প্রকাশ করেছেন। ইউরোপের ‘সংঘাতমূলক পরিবেশ’ সম্পর্কে তার উদ্বেগ ন্যায্য।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন ৫০ দিনের মধ্যে শান্তি চুক্তিতে সম্মত না হলে রাশিয়ান রপ্তানি ক্রেতাদের ওপর ১০০% নিষেধাজ্ঞা আরোপের ট্রাম্পের হুমকি বিশ্লেষণ করছে রাশিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

পশ্চিমা দেশগুলোতে হামলার জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে: মেদভেদেভ

আপডেট টাইম : ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫