ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

পাইলট হওয়ার প্রতীতি ছিল ক্লাসের ফার্স্টবয় তানভীরের

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কুলছাত্র তানভীরের আকাঙক্ষা ছিল পাইলট হওয়ার। স্বপ্ন আর পূরণ হলো কই! বিমান দুর্ঘটনায় অকালে ঝরে গেল প্রাণ।

টাঙ্গাইলের গ্রামের বাড়িতে আজ সকাল ১০ টার দিকে তানভীরের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল তানভীর আহমেদ। সে টাঙ্গাইলের মির্জাপুরের ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রামের রুবেল মিয়া ও লিপি বেগম দম্পতির ছেলে।

নিহত তানভীরের চাচাতো ভাই সজিব জানায়, তার চাচা রুবেল মিয়া ও চাচি লিপি বেগম সন্তানকে ভালো লেখাপড়া ও সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য মাইলস্টোন কলেজে ভর্তি করেছিলেন। তার চাচা ঢাকায় ব্যবসা করেন। তানভীরের ছোট ভাই তাসবীর একই স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে।

সজিব জানায়, তানভীরের স্বপ্ন ছিল পাইলট হওয়ার। সে লক্ষ্য নিয়েই সে ব্যাপক লেখাপড়া করতো। ছুটিতে যখন গ্রামে আসতো, তখনও পড়াশোনায় ব্যস্ত থাকতো।

নিহত তানভীরের চাচাতো ভাই সজিব বলেন, চাচা-চাচি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য মাইলস্টোন কলেজে ভর্তি করেছিলেন। তানভীরের ছোট ভাই তাসবির একই স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে।

তিনি আরও জানান, তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে গ্রামে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় চারপাশের বাতাস ভারি হয়ে উঠেছে।

তানভীরের বাবা রুবেল মিয়া বলেন, তানভীর অষ্টম শ্রেণীতে ও ছোট ছেলে ইংলিশ ভার্সনে একই স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়তো। দুজন দুই ভবনে ক্লাস করতো। তানভীরের ছুটি হয় দুপুর ১ টায়, আর ছোটটার সাড়ে ১২ টায়। তানভীর কোচিংয়ের জন্য অপেক্ষা করতো। তানভীর প্রথম শ্রেণীতে থেকে ক্লাসের প্রথম ছিল। সে ক্লাসের ক্যাপ্টেন ছিল। সবাইকে সারিবদ্ধভাবে নিচে নামাতে গিয়ে তানভীরের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে অনেক হতাহত হয়েছে। আমরা এর বিচার চাই।

হুমাইরার দাদা কান্না জড়িত কণ্ঠে বলেন, এবার কুরবানি ঈদে দাদু এসেছিল। দাদু সারাক্ষণ আমার সঙ্গেই থাকত। দাদু আর কোনো দিন আসবে না। আর আমাকে দাদু বলবে না

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

পাইলট হওয়ার প্রতীতি ছিল ক্লাসের ফার্স্টবয় তানভীরের

আপডেট টাইম : ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫