ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

নাটক লিখে মোশাররফ করিমের ‘সারপ্রাইজ

বাঙালী কণ্ঠ নিউজঃ  মোশারফ করিম শুধু অভিনেতা নন, নাটকও লেখেন মাঝে মধ্যে। এর আগে ‘হ্যালো’ নামের একটি নাটক রচনা করেছিলেন। এবার ঈদ উপলক্ষে একই ভূমিকা এলেন তিনি। তাও আবার সাতপর্বের ধারাবাহিক, নাম ‘সারপ্রাইজ’।

মোশাররফ করিমের সঙ্গে নাটকটি যৌথভাবে রচনা করেছেন নির্মাতা সাজিন আহমেদ বাবু। পরিচালনাও করেছেন বাবু। নাটকটির বেশির ভাগ দৃশ্যের শুটিং হচ্ছে মালয়েশিয়াতে। কয়েকটি সিক্যুয়েন্স হবে দেশে।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘মালয়েশিয়াতে এসে গল্পটি আমি আর মোশাররফ ভাই যৌথভাবে লিখেছি। মোশাররফ ভাইয়ের হাতে সময় কম থাকলেও তিনি বেশ গুছিয়ে ও যত্ন করেই গল্পটি লিখেছেন। এ নাটক রচনার মধ্য দিয়েই দীর্ঘদিন পর নাটক রচনা করলেন তিনি। দারুণ একটি গল্প। আশা করি, দর্শকদের ভালো লাগবে।

এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন স্ত্রী জুঁই করিম। আরো আছেন নেহা, সাজ্জাদ রেজা, পারশা প্রমুখ। ঈদুল আজহায় প্রচার হবে।

শুটিং শেষ করে ৬ আগস্ট মালয়েশিয়া থেকে ফিরবেন মোশাররফ করিম। এসেই শাহজাদা মামুনের আরেকটি ধারাবাহিকের শুটিংয়ে ধামরাইতে যাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

নাটক লিখে মোশাররফ করিমের ‘সারপ্রাইজ

আপডেট টাইম : ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭