ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

৬১৫ কোটি টাকা আত্মসাত, নজরুলসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি ৭৫ লাখ টাকা ঋণ নিয়ে বিভিন্ন কৌশলে আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২০ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আল-আমিন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় নজরুল ইসলাম মজুমদারের দুই সন্তানকেও আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আসামিরা ফ্লামিংগো এন্টারপ্রাইজ নামের অস্তিত্বহীন প্রতিষ্ঠানের বাস্তব যাচাই/পরিদর্শন না করে, কোনো সহায়ক জামানত ছাড়াই ঋণ বিতরণ করেন।

আসামি মো. নজরুল ইসলাম মজুমদারের পক্ষে বিভিন্ন ব্যক্তির নামে পে-অর্ডার করার বিষয়টি এক্সিম ব্যাংক কর্মকর্তারা জানা সত্ত্বেও নিজেরা লাভবান হয়ে অসৎ উদ্দেশ্যে জালিয়াতির মাধ্যমে ঋণ মঞ্জুরিপত্রের শর্ত সুস্পষ্টভাবে লঙ্ঘন করে এক্সিম ব্যাংক পিএলসির ও শরিয়াহ অনুসরণ না করে পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গ করে অবৈধভাবে ঋণ প্রদান করে ৬১৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যানের দুই সন্তান ছাড়াও ব্যাংকটির একাধিক শীর্ষ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এছাড়া ফ্লামিংগো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোশাররফ হোসেনকে আসামি করা হয়েছে। নাসা বেসিকস লিমিটেডের সাবেক এমডি ওয়ালিদ ইবনে ইসলাম, মিসেস আনিকা ইসলাম ও আসামি হয়েছেন। তারা নজরুল ইসলামের সন্তান।

মদিনা ডেটস অ্যান্ড নাটসের প্রোপ্রাইটর মোজাম্মেল হোসাইন, জান্নাত এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোহাম্মদ আবুল কালাম আজাদ, এনএমসি অ্যাপারেলস লিমিটেডের ডেপুটি এমডি আবুল কালাম ভুঁইয়া আসামি হয়েছেন। এছাড়া এক্সিম ব্যাংকের শীর্ষ ২৪ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

৬১৫ কোটি টাকা আত্মসাত, নজরুলসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫