ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, আহত বেশ কয়েকজন

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কাউন্টারের বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের।

এছাড়া পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায়ও হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদার ও তার ব্যক্তিগত গাড়িচালক মামুন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন দুই যুবক। এসময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরবর্তীতে ওই দুই যুবক আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। তারা হঠাৎ করেই কাউন্টারে হামলা ও ভাঙচুর করেন। এতে কাউন্টারের গ্লাস ও আসবাব ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় আতঙ্কে আশপাশের সাধারণ মানুষ দৌড়ে সরে যায়।

কাউন্টার ভাংচুর ও পরিবহন কর্মীদের মারধর করা হলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।  হামলাকারীদের দ্রুত আটকের আশ্বাস দিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, আহত বেশ কয়েকজন

আপডেট টাইম : ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫