ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

নেপালে সংসদ ভেঙে নির্বাচনের তারিখ ঘোষণা

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে সংসদ ভেঙে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন রাষ্ট্রপতি। এএফপিকে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল।

এর আগে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে শপথের পর প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়। পরে, নতুন নির্বাচনের জন্য ২০২৬ সালের ৫ মার্চ দিন নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, নেপালে জেন-জিদের আন্দোলনে সরকার পতনের চতুর্থ দিন আজ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কাঠমাণ্ডুসহ গোটা দেশের পরিস্থিতি। খুলছে দোকানপাট, শুরু হয়েছে ব্যবসায়িক কার্যক্রম। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে তল্লাশি আর সতর্ক নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছেন সেনা সদস্যরা। আন্দোলনে নিহতের সংখ্যা কমপক্ষে ৫১ জনে পৌঁছেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

নেপালে সংসদ ভেঙে নির্বাচনের তারিখ ঘোষণা

আপডেট টাইম : ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫