ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

অণুর নতুন স্থাপত্যরূপ উদ্ভাবনে রসায়নে নোবেল ৩ বিজ্ঞানীর

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্যে জন্ম নেওয়া রিচার্ড রবসন ও মার্কিন-জর্ডানীয় বিজ্ঞানী ওমর এম ইয়াগিকে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। তারা ধাতব-জৈব কাঠামো (মেটাল অরগানিক ফ্রেমওয়ার্ক) উদ্ভাবনের জন্য এ পুরস্কারে ভূষিত হয়েছেন বলে জানিয়েছে নোবেল কমিটি।

নোবেল জুরি বলেছে, ‘এই কাঠামোগুলো মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই-অক্সাইড শোষণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ কিংবা রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করতে ব্যবহার করা যেতে পারে।’

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মনে করছিলেন, ইয়াগি এই পুরস্কারের জন্য শীর্ষ প্রতিদ্বন্দ্বী হবেন এবং কিতাগাওয়ার নামও সম্ভাব্য তালিকায় ছিল।

নোবেল কমিটির চেয়ারম্যান হাইনার লিংকে বলেন, ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কের সম্ভাবনা অপরিসীম। এটি এমন উপাদান তৈরির সুযোগ দিয়েছে যা আগে কল্পনাও করা যায়নি।’

গত বছর রসায়নে নোবেল পান মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার ও জন জাম্পার এবং ব্রিটিশ ডেমিস হাসাবিস, প্রোটিনের গঠন কোড উন্মোচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য।

আগামী বৃহস্পতিবার প্রদান করা হবে সাহিত্যে নোবেল পুরস্কার এবং শুক্রবার শান্তিতে।

১৩ অক্টোবর অর্থনীতিতে নোবেল ঘোষণার মধ্য দিয়ে এবারের নোবেল মৌসুম শেষ হবে।প্রতিটি নোবেল পুরস্কারের সঙ্গে একটি স্বর্ণপদক, একটি সনদ ও ১২ লাখ ডলারের চেক দেওয়া হয় (যা একাধিক বিজয়ীর মধ্যে ভাগ হয়)। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুদিবসে স্টকহোম ও অসলোতে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিজয়ীরা তাদের পুরস্কার গ্রহণ করবেন ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

অণুর নতুন স্থাপত্যরূপ উদ্ভাবনে রসায়নে নোবেল ৩ বিজ্ঞানীর

আপডেট টাইম : ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫