ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

আজকের মধ্যে শিক্ষকদের দাবি না মানলে কাল ‘মার্চ টু যমুনা’

বাড়িভাড়া ২০ শতাংশের দাবি আজ বুধবার (১৫ অক্টোবর) রাতের মধ্যে মেনে না নিলে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আগামীকাল দুপুর ১২টায় ‘মার্চ টু যমুনা’ পদযাত্রা করবেন তারা। একইসঙ্গে স্কুল-কলেজের পাশাপাশি আগামীকাল সারা দেশের সব মাদ্রাসার ক্লাস-পরীক্ষাও বন্ধ থাকবে।

আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা আজ বিকেলে শাহবাগ অবরোধ ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ফেরেন। সেখানে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী যমুনা অভিমুখে পদযাত্রার এক দফা ঘোষণা করেন।

এর আগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে আজ দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এসে শাহবাগ ব্লকেড করেন। অবরোধের ফলে শাহবাগ মোড়ের চারপাশে কয়েক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

তার আগে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। গতকাল বিকেলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করেন তারা।

গত ১২ অক্টোবর তিন দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনের সময় পুলিশি নির্যাতনের শিকার হন তারা। এরপর অবস্থান কর্মসূচি সরিয়ে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। মঙ্গলবার বিকেলে শিক্ষকরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলে তাদের হাইকোর্ট মাজার গেটে আটকে দেয় পুলিশ।

শিক্ষকদের তিন দফা দাবি হলো– এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ করা, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আজকের মধ্যে শিক্ষকদের দাবি না মানলে কাল ‘মার্চ টু যমুনা’

আপডেট টাইম : ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫