ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

আফগান-পাকিস্তান উত্তেজনা প্রশমনে সহায়তার প্রস্তাব দিল ইরান

আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক সীমান্তসংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে ফোনালাপে এ বিষয়টি উঠে আসে।

শনিবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

আলাপচারিতায় আরাগচি আফগানিস্তান ও পাকিস্তান—দুই প্রতিবেশী মুসলিম দেশের প্রতি সংযম প্রদর্শন, সংঘাত বন্ধ ও আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, এই উত্তেজনা অব্যাহত থাকলে কেবল মানবিক ক্ষয়ক্ষতি নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তেহরান আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংলাপ সহজতর ও উত্তেজনা কমাতে প্রস্তুত।

অন্যদিকে, আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি আরাগচিকে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং বলেন, ইসলামিক আমিরাত সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানকেই অগ্রাধিকার দেয়, সামরিক সংঘাত নয়।

দুই পররাষ্ট্রমন্ত্রী হেলমন্দ নদীর পানি বণ্টন চুক্তি নিয়েও আলোচনা করেন।

তারা বিদ্যমান চুক্তিগুলো মেনে চলা, কারিগরি সহযোগিতা জোরদার করা এবং পানি অপচয় রোধে যৌথ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন, যাতে চলতি মৌসুমে ইরান তার ন্যায্য পানিস্বত্ব পায়।

আলাপের শেষে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করা, সীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং আঞ্চলিক বিষয়ে বিদেশি হস্তক্ষেপ ঠেকানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা ভবিষ্যতেও শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ঘনিষ্ঠ পরামর্শ ও সমন্বয় চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

আফগান-পাকিস্তান উত্তেজনা প্রশমনে সহায়তার প্রস্তাব দিল ইরান

আপডেট টাইম : ১২:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫