ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থী

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়।

হামলায় ধ্বংস হয়েছে শতাধিক স্কুল ও বিশ্ববিদ্যালয় ভবন। আহত হয়েছেন আরও ৩১ হাজারেরও বেশি শিক্ষার্থী। মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মঙ্গলবার প্রকাশিত এক পরিসংখ্যানে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় ১৯ হাজার ৯১০ জন এবং পশ্চিম তীরে আরও ১৪৮ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।

একই সময়ে গাজায় ৩০ হাজার ৯৭ জন শিক্ষার্থী ও পশ্চিম তীরে ১ হাজার ৪২ জন আহত হয়েছেন বলেও জানায় মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, হামলায় গাজা ও পশ্চিম তীরে অন্তত ১ হাজার ৩৭ জন শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ হাজার ৭৪০ জন, আর গ্রেপ্তার করা হয়েছে ২২৮ জনের বেশি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাকে

শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে ১৭৯টি স্কুল ও ৬৩টি বিশ্ববিদ্যালয় ভবন। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৮টি সরকারি এবং জাতিসংঘ পরিচালিত ১০০টি স্কুল।

এছাড়া ৩০টি স্কুল পুরোপুরি শিক্ষা মন্ত্রণালয়ের নিবন্ধন তালিকা থেকে বাদ দিতে হয়েছে। কারণ সেই স্কুলগুলোর ভবনসহ সবই ধ্বংস হয়ে গেছে।

পশ্চিম তীরেও পরিস্থিতি ভয়াবহ। হেবরন ও তুবাসে দুটি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর বারবার ইসরায়েলি অভিযানে আটটি বিশ্ববিদ্যালয় ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৮ হাজার ২০০ জনেরও বেশি মানুষ। অন্যদিকে আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার ৩০০ জন।

অধিকৃত পশ্চিম তীরেও একই সময়ে হামলা বেড়েছে উদ্বেগজনক হারে। সেখানে অন্তত ১ হাজার ৫৬ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১০ হাজার ৩০০ জন আহত এবং আরও ২০ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১ হাজার ৬০০ জন শিশু।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থী

আপডেট টাইম : ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫