ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

কৃষ্ণচূড়ার রঙে রঙিন নাটোর

নাটোর এখন ফুলের শহর। রাস্তার দু’ধারে শত শত কৃষ্ণচূড়ার গাছে ফুলের সমারোহ রঙ ছড়িয়ে হয়েছে নানা বর্ণময়। গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে বিশুদ্ধ অক্সিজেনের পাশাপাশি এসব গাছ দিচ্ছে ক্লান্ত দেহে ছায়া আর মনে প্রশান্তির পরশ।

চলনবিলের শস্যরাজি, রাণী ভবানীর রাজত্ব, বনলতা সেনের কবিতার শব্দমালা, কাঁচাগোল্লার স্বাদেই শুধু নাটোরের পরিচিতি নয়। এক সময় নাটোরের পরিচিতি ছিলো দুষ্প্রাপ্য ফুলের শহর হিসেবেও। নাটোরের সৌখিন রাজন্যবর্গ তাদের রাজবাড়ী চত্বরকে সাজাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়ে আসেন অসংখ্য ফুল গাছ। গড়ে তোলেন পুষ্প রাজত্ব। নাটোরের রাণী ভবানী রাজবাড়ী আর উত্তরা গণভবনে এখনো শোভা বর্ধন করছে নাগালিঙ্গম, ম্যাগনোলিয়া, হৈমন্তি সুরভিকা, এগপ্লান্ট, কর্পূর, পারিজাতের মত বিলুপ্ত প্রায় ফুলের গাছ। রাজাদের দেখাদেখি প্রজারাও ফুল চাষে উদ্বুদ্ধ হয়েছিলেন। দু’দশক আগেও নাটোর শহরের অসংখ্য বাড়ীকে শোভাবর্ধন করতো ফুলের বাগান। জীবনের জটিলতা আর দ্রুত নগরায়নে শহরে ফুলের বাগান কমতে শুরু করেছে।

অতীত ঐতিহ্যকে বহমান রাখতে ২০০২ সালে স্বজন সমাবেশ নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করে। নাটোর পৌরসভার সহযোগীতায় সারা শহরে রাস্তার দু’ধারে রোপন করা হয় দু’হাজার স্থায়ী ফুলের গাছ। এর বেশীরভাগ ছিলো কৃষ্ণচূড়া, পাশাপাশি কাঞ্চন, সোনালু, কদম ইত্যাদি।

নাটোর স্বজন সমাবেশের তৎকালীন সভাপতি ডাঃ আব্দুল হামিদ বলেন, পুষ্পিত নাটোর কর্মসূচির আওতায় রোপিত ও সংরক্ষিত গাছগুলোর শতভাগ আমরা বাঁচাতে পারিনি। শতভাগ গাছ রক্ষা করতে পারলে যথার্থই নাটোর হয়ে উঠতো পুষ্পিত নাটোর। সংগঠনের তৎকালীন সাধারণ সম্পাদক বাবন বলেন, কর্মসূচীর উদ্দেশ্য ছিলো বসন্তে কাঞ্চন, গ্রীষ্মে কৃষ্ণচূড়া, সোনালু আর বর্ষায় কদম শহরে রং ছড়াবে। তবে শহরে কৃষ্ণচূড়া গাছ ব্যাপকভাবে টিকে থাকলেও অন্য গাছগুলো অনুরূপ বাঁচেনি। তবে গ্রীষ্মের নাটোর শহর কৃষ্ণচূড়ার রঙে সুশোভিত।

শহরের জিরো পয়েন্টে ইউনাইটেড মেডিক্যাল হল ও টাউন মেডিক্যাল হলের সামনে রোপিত তিনটি কৃষ্ণচূড়া গাছের পাড় বাঁধাই করে দিয়েছেন স্থানীয়রা। ইউনাইটেড মেডিক্যাল হলের সত্ত্বাধিকারী আলহাজ্ব ফজলুল হক বলেন, গাছের ছায়ায় আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে গরমের দিনে অনেক স্বস্তি পাই। আর এর ছায়ায় বসেছে চায়ের দোকান, পিয়াজু-বেগুনীর দোকান এবং কাপড়ের দোকান। উন্মুক্ত চায়ের দোকানে সব সময় ভিড় লেগে থাকে।

দোকানদার নবাব বলেন, বন্ধ স্টলের চেয়ে গাছের ছায়ায় খোলামেলা স্থানে অনেকেই চা খেতে পছন্দ করেন। খরচ শেষে প্রতিদিন তাঁর গড় মুনাফা ৬০০ টাকা।

শহরের কানাইখালী এলাকার ওয়ার্কশপের সামনে গাছগুলোর ছায়া শ্রমজীবীদের জন্য স্বস্তির উৎস। কবির এন্টারপ্রাইজে কর্মরত আফছার আলী বলেন, প্রচণ্ড পরিশ্রমের পর এই গাছগুলোর ছায়া ও বাতাস খুবই স্বস্তির। পুষ্পিত নাটোরের সবচে সার্থক এলাকা শহরের হাফরাস্তা। এখানে কৃষ্ণচূড়ার গাছে গাছে যেন আগুন লেগেছে।

গাছের ছায়ায় জিড়িয়ে নেয়া ভ্যান চালক বাচ্চু মিয়া বলেন, ভ্যান চালিয়ে ক্লান্ত হলে গাছের ছায়ায় একটু জিড়িয়ে শরীর ঠাণ্ডা করি।

শহরের হাফরাস্তা মহল্লার বাসিন্দা নাটোর সিটি কলেজের প্রভাষক নাজমুন নাহার সাথী বলেন, গ্রীষ্মের এ খরতাপে দু’দণ্ড শান্তির পরশ শহরের কৃষ্ণচূড়া গাছগুলো। এতো রঙের বর্ণচ্ছটা অন্য শহরে আর আছে বলে আমার জানা নেই।

নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি বলেন, শহরের যেসব স্থানে ফুলের গাছ নেই সেসব স্থান পূরণ করে ভবিষ্যতে আমরা নাটোরকে প্রকৃতই পুষ্পিত নাটোর করে তুলতে চাই।

নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী পুষ্পিত নাটোরের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সবাই তাদের বাড়ির সামনে ফুলের গাছ রোপণ করে শহরকে ফুলের শহরে পরিণত করার অনুরোধ জানান।

সূত্র : বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

কৃষ্ণচূড়ার রঙে রঙিন নাটোর

আপডেট টাইম : ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬