ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৩০ হাজারের চিচিঙ্গায় লাভের আশা ২ লাখ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গরুড়া গ্রামের কৃষক এনামুল হক মাচা পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের চিচিঙ্গা চাষ করছেন। পুষ্টিগুণ সমৃদ্ধ সবজিটির উৎপাদনও হয়েছে ভালো। ইতোমধ্যে পাইকারি বাজারে চিচিঙ্গা বিক্রি করতে শুরু করেছেন তিনি।

এই কৃষক জানান, পৌনে দুই বিঘা জমিতে মালচিং পদ্ধতি ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে চিচিঙ্গা চাষে তার খরচ হয়েছে ৩০ হাজার টাকা। বাজারে দাম ভালো পাচ্ছেন। এই সবজি বিক্রি করে দুই লাখ টাকা লাভ হবে এমনটি আশা তার।

চাঁপাইনবাবগঞ্জে নজিরবিহীন বৃষ্টি, ৪৪৫৯ হেক্টর ফসল ক্ষতির মুখে

উপজেলার গরুড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুল হক জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে বিষমুক্ত পদ্ধতিতে চিচিঙ্গা চাষের জন্য সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। এর ফলে আশেপাশের কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন।

উপজেলা ‍কৃষি অফিস সূত্র জানায়, দৌলতপুরে প্রায় ৩০ হেক্টর জমিতে চিচিঙ্গা চাষ হয়েছে।

কৃষক এনামুল হক বলেন, “এ বছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি কর্মকর্তার পরামর্শে নিজ উদ্যোগে মালচিং পদ্ধতি ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত চিচিঙ্গা চাষে করেছি।”

তিনি বলেন, “জুলাই মাসের প্রথম সপ্তাহে চিচিঙ্গা রোপণ করা হয়েছিল। ৩৫-৪০ দিনের মধ্যে চিচিঙ্গা সংগ্রহ শুরু হয়। বিষমুক্ত হওয়ার কারণে এর চাহিদা বেশি। পাইকারি বাজারে ৩৫ টাকা কেজি দরে চিচিঙ্গা বিক্রি করছি। আশা করছি, দুই লাখ টাকার মতো লাভ করতে পারব।”

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, “চিচিঙ্গা পুষ্টিসমৃদ্ধ সবজি, যা ওজন কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক। স্বল্প সময় ও খরচে কৃষকরা লাভবান হচ্ছেন। আশা করছি, আগামীতে আরো বেশি কৃষক চিচিঙ্গা চাষ করবেন।”

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

৩০ হাজারের চিচিঙ্গায় লাভের আশা ২ লাখ

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫